1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

আরিয়ানের মাদক মামলায় মূল চক্রী এনসিপি নেতা সুনীল!

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৯৪ Time View

বলিউড কিং শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলা নিয়ে ভুয়া প্রচার চলছে বলে অভিযোগ করেছেন মুম্বাইয়ের বিজেপি নেতা মোহিত কম্বোজ। তার দাবি, রাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এনসিপি নেতা সুনীল পাটিল ষড়যন্ত্রের মূল চক্রান্তকারী।

বিজেপি নেতা মোহিত কম্বোজের কথায়, শাহরুখ খানের কাছ থেকে টাকা তোলার চেষ্টায় রয়েছেন মহারাষ্ট্রের কয়েকজন মন্ত্রী। এ হাইপ্রোফাইল মাদক মামলায় জড়িত ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। এ অভিযোগ খারিজ করে এনসিপি নেতা নবাব মালিকের দাবি, সত্য থেকে নজর ঘোরাতে অপচেষ্টা চলছে।

মোহিত বলেন, ১ অক্টোবর স্যাম ডি’সুজাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন সুনীল পাটিল। প্রমোদতরীর পার্টিতে ২৭ জন বেআইনি মাদক নিতে চলেছে, সেই তালিকা তার কাছে রয়েছে। নারকোটিকস দফতরের কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন পাটিল। সে অনুযায়ী মাদকবিরোধী সংস্থার অফিসার ভিভি সিংয়ের সঙ্গে কথা বলেন ডি’সুজা। ক্রুজ পার্টিতে মাদক বিকিকিনির বিষয়টি জানান। এনসিবির সঙ্গে তালমিল রাখার জন্য জনৈক কিরন গোসাভির সঙ্গে যোগাযোগ করতেও নির্দেশ পাটিল।

মাদককাণ্ডে স্যাম ডি’সুজার নামও উঠেছে। আরিয়ানের সঙ্গে কিরন গোসাভি সেলফি ভাইরাল হয়েছিল। ডি’সুজার অভিযোগ, আরিয়ানকে ছাড়াতে কিরনকে ৫০ লাখ টাকা দিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দদলানি। হোয়াটসঅ্যাপ বার্তা দেখিয়ে বিজেপি নেতার দাবি, গোসাভির সঙ্গে যোগ রয়েছে সুনীল পাটিলের। বিজেপিকে ফাঁসিয়ে শাহরুখের কাছ থেকে তোলা তুলতেই এ ষড়যন্ত্র করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ