1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৩ Time View

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

এ আয়োজনের উদ্যোক্তা ফাহিম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ১৫ আগস্ট রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টা বিরতি দিয়ে তিন ঘণ্টা দেখানো হবে জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক।

তিনি আরও বলেন, বিলবোর্ডজুড়ে দেখা যাবে জাতির জনকের ছবি। ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

বিশ্বের মানুষের সামনে বঙ্গবন্ধুকে উপস্থাপনের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ অসংখ্য প্রবাসী বাঙালি এই শোক যাপনে উপস্থিত ছিলেন।

প্রতিদিন বিভিন্ন দেশের লাখো মানুষ জড়ো হয় টাইমস স্কয়ারে। ১৫ আগস্ট জাতির পিতার শাহাদতবার্ষিকীর এই দিনটিতে বিশ্ববাসীর সামনে তার আত্মত্যাগ ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।

শেখ মুজিবুর রহমান নামের বানান লিখতে দশটি বর্ণ লাগে। এই দশটি বর্ণ বাংলাদেশের দশ দিগন্ত। আমাদের এই দশ দিগন্ত আজ ছড়িয়ে পড়বে পৃথিবীর ১০ দিগন্তে এমনটিই বিশ্বাস করেন প্রবাসী বাঙালিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ