1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পৌঁছাল আরও ২০০ টন অক্সিজেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৭ Time View

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)।

আজ বুধবার (২৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ভারতীয় বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন খালাস করে সড়কপথে ঢাকায় নেয়া হবে। পরে চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।’

এর আগে গত রোববার (২৫ জুলাই) অন্য একটি বিশেষ ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০ টন অক্সিজেন আমদানি করে লিন্ডে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ