1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১২
  • ৯০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ডিনস কমিটির নির্ধারিত তারিখ অনুসারে বিজ্ঞান অনুষদের (ক ইউনিটের) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, মানবিক অনুষদের (খ ইউনিটের) ১৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিটের) ২ নভেম্বর, ঘ ইউনিটের (সম্মিলিত) ৯ নভেম্বর এবং চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উপাচার্য বলেন, ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এসব তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, গত বছরের মতো এ বছরও আবেদনপত্রের ফি ৩০০ টাকা রাখা হয়েছে। তবে অনলাইন ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গত শিক্ষাবর্ষে যেসব শর্ত ছিল, এ চলতি বর্ষে তা পরিবর্তনের  সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার বিষয়ে জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ