1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১০০ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ভালুকার নুরুল হক (৮৫), টাঙ্গাইলের কালিহাতীর মুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ির আবদুস সোবহান (৭০) ও নেত্রকোনার মরিয়ম নেসা (৭০)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানি (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা বেগম (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুরের নালিতাবাড়ির শেফালি আক্তার (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনার রোকেয়া আক্তার (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ রোগী।

এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ