1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কী ঘটেছিল এ রোড ম্যাপ টু বাকশাল-থ্রি নেপালের নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় আজ | Boishakhi Online

মা হতে চান নুসরাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৯৩ Time View

বরাবরই স্বাধীনচেতা টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এবার তিনি জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

গত কয়েক মাস ধরেই এই তারকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নিখিল জৈনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ফাটল, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা সংবাদ শিরোনামে উঠে এসেছে।

টলিপাড়া সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নুসরাত জাহান।

তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ করেছেন। সেই খুশি ভাগ করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নায়িকা থেকে সাংসদ হয়েছেন দুই বছর আগে। রাজনৈতিক ক্যারিয়ার শুরুর সঙ্গে সঙ্গে পা রাখেন দাম্পত্য জীবনে। যদিও সেই সংসার সুখের হয়নি।

নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালের জুনে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। গত ডিসেম্বর থেকেই আলাদা নুসরাত-নিখিল।

এদিকে যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা গত কয়েক মাসে বেড়েছে। শুরুটা ডিসেম্বরে আজমীর ট্রিপ দিয়ে। এরপর কখনো কফি ডেটে, কখনো আবারও ডিনার ডেটে একসঙ্গে দেখা গেছে তাদের।

সম্প্রতি নিজেদের সম্পর্কে ইনস্টাগ্রাম অফিসিয়্যালের স্টাম্পও দিয়ে দিয়েছেন নুসরাত-যশ। এখন বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাচ্ছেন তারা।

গত সোমবার এক পত্রিকারর সমীক্ষায় টলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিক’ নারীর তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নুসরাত। আর সেই প্রতিবদেনে স্পষ্টভাবে নুসরাতের সম্পর্কের স্ট্যাটাস হিসেবে লেখা রয়েছে, ‘ডেটিং যশ দাশগুপ্ত’।

নুসরাত নিজে প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। এখানেই শেষ নয়, দুজনের মনের বাগানে যে ভালোবাসার ফুল ফুটেছে তা নানাভাবে বুঝিয়ে দিচ্ছেন তারা। এর মধ্যে এলো নুসরাতের মা হওয়ার সিদ্ধান্তের খবর। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ