1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে ভারতফেরত চারজনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৫২ Time View

চট্টগ্রামে ভারতফেরত চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং একজন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন- নগরের খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, হালিশহরের সাজেদা আক্তার, পটিয়ার সুলতান আহমেদ এবং সাতকানিয়ার মিজানুর রহমান।

শনিবার (১৫ মে) চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভারত থেকে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এটা ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) কি-না তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মে চট্টগ্রামের প্রায় ৪২ জন ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। সরকারের নির্ধারিত নিয়মানুযায়ী, তারা চমেক হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে প্রথম দফার নমুনা পরীক্ষায় প্রত্যেকের করোনা নেগেটিভ আসলেও দ্বিতীয় দফায় চারজনের রেজাল্ট পজিটিভ আসে। কিন্তু দ্বিতীয় দফায় পজিটিভ আসার আগেই ওই চারজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় আবারও তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জাগো নিউজকে বলেন, ‘প্রথম দফায় নেগেটিভ আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দিয়েছিল। পরে রোগীদেরকে পুনরায় ভর্তি করানোর ক্ষেত্রে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ