1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

অক্সিজেন কিনতে ভারতকে ৪৭ লাখ টাকা দিলেন ব্রেট লি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪২ Time View

অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্সের পর অক্সিজেনের জন্য ভারতে ৪৭ লাখ টাকা দিলেন ব্রেট লি।

খেলোয়াড়ি জীবন এবং এরপরও অনেকবারই ভারতে এসেছেন তিনি। এই সময়ে দেশটির মানুষের ভালোবাসা তার হৃদয়ে আলাদা জায়গা করে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন সাবেক এই তারকা পেসার।

তিনি লিখেছেন, ‘ভারত সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ি। যে ভালোবাসা আমি পেশাদার ক্যারিয়ার এবং তার পরও এই দেশের মানুষের কাছ থেকে পেয়েছি, সেটা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে আছে। তাদের এই মহামারির সময় কষ্ট পেতে দেখাটা আমার জন্য খুবই কষ্টের।’

নিজের ওই টুইট বার্তায় সব সম্মুখ সারির যোদ্ধাদের ধন্যবাদ জানান ব্রেট লি। একই সঙ্গে ভারতকে অক্সিজেনের জন্য একটি বিট কয়েন দান করার কথা জানান তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ টাকা।

এই বিষয়ে লি লিখেছেন, ‘আমি ক্রিপ্টো রিলিফকে একটি বিটকয়েন দান করব যাতে ভারতজুড়ে তারা অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারে। এখন আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে এবং যতটা সম্ভব অন্যকে সহযোগিতা করার। আমি সব সম্মুখ সারি যোদ্ধাদেরও ধন্যবাদ দিতে চাই যারা সারাক্ষণই এই কঠিন সময়ে কাজ করে যাচ্ছে।’

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর তহবিলে অক্সিজেন কিনতে ৫০ হাজার ইউএস ডলার দান করেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ