1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

আমির খান-আলিয়াদের পর মহামারী করোনায় এবার আক্রান্ত হলেন বলিউডের ফিট অভিনেতা অক্ষয় কুমার। আজ রবিবার সকালে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা।

টুইটে তিনি লেখেন, ‘আজ (৪ এপ্রিল) সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টিনে আছি। প্রয়োজনীয় মেডিকেল পরামর্শের অধীনে রয়েছি।’

পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবার করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেছেন তিনি।

অভিনেতা বলেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব।’

এদিকে, রাম সেতু সিনেমার শুটিং করতে গিয়েই কি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেতা! এ নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেখানে স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছিল বলে জানা গেছে।

গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। আর এই সময় যে হারে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা খুবই ভয়াবহ। এমনই মুহূর্তে বলিউডের আপাত দৃষ্টিতে সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তাকেও কাবু করল করোনা।

উল্লেখ্য, মুম্বাইয়ে যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচাসহ অনেকে।

এদিকে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো বলিউড তারকারা।
তথ্যসূত্র : জি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ