1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫৬ Time View

বিজেপিতে যোগ দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশ গুপ্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী।

এ সময় শ্রাবন্তী বলেন, ‘বিজেপির নেতৃত্বেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মনে হয়। তাই এই দলে যোগ দিয়েছি। তা ছাড়া বিজেপি বাংলায় পরিবর্তন আনতে পারে বলে মনে হয়।’

এ সময় দিলীপ ঘোষ বলেন, বিজেপির নেতৃত্বে দেশ যে ভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাতে শামিল হতে দলে যোগ দিচ্ছেন উজ্জ্বল ব্যক্তিত্বরা। শ্রাবন্তীও সে জন্যই বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যে দ্রুত পরিবর্তন করে পরিস্থিতির পরিবর্তন করতে চায় বিজেপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ