1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রেসক্লাব ভূমিকা রাখবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৫ Time View

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাব বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এটি তা অ্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টার সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি এ মিডিয়া সেন্টার আপনাদের কাজে সহযোগিতা করবে। সাংবাদিকদের ভূমিকা সব সময়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিডিয়া ভাইব্রান্ট, ফ্রি, কালারফুল ও ভোকাল। আমরা সবসময়ে মিডিয়ার প্রতি খেয়াল করি।

তিনি বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতাকে সব সময় অনেক সম্মান করে এবং সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, এ বছর বাংলাদেশের স্বাধীনতার সূর্বণজয়ন্তী উদযাপিত হবে। ভারতও বাংলাদেশের স্বাধীনতার সূর্বণজয়ন্তী উদযাপন করবে।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিল, সেটি এখনও রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে থেকেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক। সে সম্পর্ক এখন সবচেয়ে ভালো পর‌্যায়ে রয়েছে। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যেও সম্পর্কের উন্নয়ন করতে হবে। সে সঙ্গে দুই দেশের গণমাধ্যমের মধ্যেও সহযোগিতা বাড়াতে হবে।

এ সময় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সিনিয়র সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমানে মিডিয়া সেন্টারে ৩৪টি কম্পিউটার ইন্টারনেট সুবিধাসহ চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ