1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বনানীতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৯ Time View

রাজধানীর বনানী কবরস্থানে চিরশায়িত হয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তার দাফনকাজ সম্পন্ন হয়।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

কাদেরের ছেলে শফিউল আজম গণমাধ্যমকে বলেন, আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।

বনানী কবরস্থানে নেওয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্য অভিনেতা আব্দুল কাদেরের শ্রদ্ধা অনুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী। এর আগে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণী অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ