1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

আ.লীগের উপ-কমিটিতে অভিনেতা ফেরদৌস-জায়েদ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ Time View

২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এই উপকমিটির অনুমোদন দেন। এই কমিটিতে জায়গা করে নিয়েছেন অভিনেতা ফেরদৌস ও জায়েদ খানসহ বিভিন্ন পর্যায়ের তারকারা।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমানকে চেয়ারম্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে এই উপকমিটি গঠিত হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে এবার এই উপ-কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত, জাতির পিতার আদর্শে দীক্ষিত ও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অবিচল দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই উপ-কমিটির মাধ্যমে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে যৌথবাস নিশ্চিত করতে এই উপ-কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ