1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘রামায়ণ’ সিনেমায় কাওয়ালী! এ আর রহমানকে ঘিরে বিতর্ক স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ Time View

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানের পাকিস্তানের চাইতে সকল সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের বড় সফলতা পদ্মা সেতু বাস্তবায়ন। বর্তমানে সেটি দৃশ্যমান হয়েছে।

আজ রবিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শুরুতে বিএনপির নেতাকর্মীরা পদ্মা সেতু হবে না, অসম্ভব- এমন নানা আওয়াজ তুললেও বর্তমানে আওয়ামী লীগ সরকার সেটি বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না।

তিনি বলেন, বিএনপির মতাদর্শে গঠিত ৪২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে লিখিত বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সময় যারা বিএনপির পক্ষে কথা বলেন তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন। এটি বিএনপি অফিসে বসে ড্রাফ্ট করা হয়েছে।

এসব বুদ্ধিজীবীর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অন্ধের মতো সমালোচনা না করে উন্নয়ন ও গঠনমূলক সমালোচনা করুন। নতুবা আপনাদের বক্তব্য মানুষ অবাক হয়ে যাবে। এসব শিক্ষিত লোকদের কী হয়েছে এমন প্রশ্ন তুলবে সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ গণআজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সারওয়ার হোসাইন।

আলোচনা সভায় প্রগতিশীল ন্যাপের (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ