1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘রামায়ণ’ সিনেমায় কাওয়ালী! এ আর রহমানকে ঘিরে বিতর্ক স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ভাস্কর্য ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ Time View

জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আলেমরা ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তারা বলেছেন কোনো রকম আন্দোলন করবেন না। বঙ্গবন্ধু ভাস্কর্যসহ পাঁচটি দাবি আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান তারা। আমরা মনে করি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইনশৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বা কোনোভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি যাতে না হয়, সে ব্যাপারে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন।’

আলেমদের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা এসব দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। তিনি বিষয়টি নিয়ে সার্বিকভাবে, বড় পরিসরে আলোচনা করবেন। তারপরই এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ