1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বিএনপি। তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াতে ইসলামী। তাদের কেউ স্বাধীনতাকে মনেপ্রাণে বিশ্বাস করতে চায় না।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগতভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আজকের এ দিনে আমি মনে করি, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কারণ অনেক প্রতিষ্ঠান সচেতনভাবে জাতীয় সংগীত গাওয়া হয় না। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ