1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ফেব্রুয়ারির আগেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্য সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ Time View

খুব শিগগিরই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। সেটা আগামী বছরের ফেব্রুয়ারি মাস বা তারও আগে হতে পারে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব বলেন, ‘আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা করোনার ভ্যাকসিন পেয়ে যাবো। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাবো বা আরও আগে। আর যদি সেটা আরও আগে সম্ভব হয় তাহলে আরও আগে পাবো হয়তোবা।’

জানা যায়, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। টিকা কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, টিকার পর্যায়ভিত্তিক প্রাপ্যতা বিবেচনা করে প্রাথমিকভাবে কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীসমূহ তথা কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠী, শিক্ষাকর্মী এবং গণপরিবহনকর্মী টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। টিকাদান কার্যক্রম আরম্ভ হওয়ার পূর্বে অগ্রাধিকার প্রাপ্ত জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন ও টিকা প্রদানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ