1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

পিএসওর দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ সশস্ত্র বাহিনী বিভাগের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওয়াকার-উজ-জামানকে ব্যাজটি পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহীন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্প্রতি সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করে সরকার।

পিএসও হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মফিজর রহমানের সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে সেই দায়িত্ব পালন শুরু করলেন ওয়াকার-উজ-জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ