1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

হাসপাতাল ছাড়লেন অপূর্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৯ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছেড়েছেন। তবে তিনি এখনো করোনামুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অপূর্বর হাসপাতাল ছাড়ার খবর এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা নাজমুল রনি ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এনটিভি অনলাইনকে নির্মাতা নাজমুল রনি বলেন, ‘আমরা মাত্র ভাইয়াকে (অপূর্ব) নিয়ে বের হলাম। পরশু ভাইয়ার আবার করোনা পরীক্ষা করা হবে। ডাক্তার জানিয়েছেন, ভাইয়া বেশ সুস্থ আর ১১ দিন পর কোনো সমস্যা সৃষ্টি হয় না।’

এর আগে অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে ৩ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার বিকেলে তাঁকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ