1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি হবেই’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যায় জড়িতরা শাস্তি পাবেই। অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকগুলোর বিরুদ্ধ তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, চিকিৎসার জন্য এএসপি আনিসুল মানসিক হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে কোনও এক পর্যায়ে তাকে মাইন্ড এইড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে আমরা একটা ভিডিওতে দেখলাম তাকে নিয়ে ধস্তাধস্তি করা হচ্ছে। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মারা যান বলে হৃদরোগ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।’

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। আমরা এখনো তদন্ত রিপোর্টটা পাইনি। সেটি পেলে জানাতে পারবো, ঘটনাটা কী ঘটেছে। নিহতের বাবা এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন আদাবর থানায়। ওই হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত তিন জনসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। নিশ্চয়ই একটি তদন্ত রিপোর্ট হবে। তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তদন্ত শেষে এ ঘটনায় আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত যা শুনেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এই মানসিক হাসপাতালের অনুমোদন নেওয়া হয়নি। যেসব হাসপাতালের অনুমোদন নেই, অনিয়ম হচ্ছে– সেগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ