1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

আরও ৭ এমপি করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪২ Time View

দেশের আরও ৭ সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এর আগে শনিবার (৭ নভেম্বর) ৬ জন এমপির কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। আর রবিবার (৮ নভেম্বর) এসেছে আরও ৭ জন এমপির করোনা আক্রান্তের খবর।

তাদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য।

রবিবার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এর পর দুই দফায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

করোনা আক্রান্ত ৭ এমপি হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সাংসদ মকবুল হোসেন, ঢাকা-১৩ আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ-৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দীন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার। অন্যদিকে অনেক দিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে।

আর এর আগের দিন করোনায় আক্রান্ত হন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ