1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

জেল হত্যা ও ১৫ আগস্ট স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড প্রমাণ করে যে স্বাধীনতা এবং দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল।

তিনি বলেন, একটি মহল প্রচার করার চেষ্টা করেছিল যে ১৫ আগস্ট হত্যাকাণ্ড একটি পরিবারের বিরুদ্ধে ঘটনা ছিল, কিন্তু তাদের মূল লক্ষ্যটি ৩ নভেম্বর হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা ও দেশের মুক্তিযুদ্ধের বীর সৈনিক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়। এ চার নেতা মুজিবনগর সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়।

শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেননি, যারা স্বাধীন বাংলাদেশ চান না, তাদের সহযোগীরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং তারা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন।

তিনি বলেন, ‘এটি স্বাধীনতা এবং দেশের জনগণের বিরুদ্ধে এক রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। এটি প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শ পরিবর্তন করা।’

শেখ হাসিনা বলেন, এ ষড়যন্ত্রে তৎকালীন জেনারেল জিয়াউর রহমান খুনি মোস্তাক আহমেদের ডান হাত ছিলেন।

তিনি বলেন, ‘খুনি মোস্তাক যখন জেনারেল জিয়াউর রহমানকে তার সেনাবাহিনী প্রধান করেন তখন এ ষড়যন্ত্র স্পষ্ট হয়ে যায়। সুতরাং, এটি স্বাভাবিকভাবেই প্রমাণ হয় যে জিয়াউর রহমান মোস্তাকের ডান হাত ছিলেন।’

এ হত্যার পরে দেশ মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়েছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কারোর দয়া বা দাক্ষিণ্যে নয়, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়েই ৪ চারবার ক্ষমতায় থেকে দেশের সেবা করে যাচ্ছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করে বলেই ক্ষমতায় টিকে আছে। যারা ক্ষমতায় থেকে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি ও মানুষ হত্যা করে, দেশের কল্যাণ করতে পারে না, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে যে দলের জন্ম তাদেরকে (বিএনপি) কেন দেশের জনগণ ভোট দেবে?’

তিনি বলেন, ‘২০০৮ সালের পর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উত্খাতের অনেক চেষ্টা ও ষড়যন্ত্র হয়েছে। জনসমর্থন না থাকলে ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটানো যায়, কিন্তু ক্ষমতায় আসা কিংবা টিকে থাকা যায় না। তাই আওয়ামী লীগকে নিয়ে যত বেশি নাড়াচাড়া কিংবা ষড়যন্ত্র করা হবে, আওয়ামী লীগের জনসমর্থনের শেকড় আরও বেশি শক্তিশালী হবে- এটা সবাইকে মনে রাখতে হবে। জনগণের সমর্থন নিয়েই প্রতিবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের মঙ্গলে ও কল্যাণে কাজ করেছে, যার শুভ ফলও জনগণ পাচ্ছে। এত অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ টিকে আছে শুধুমাত্র জনগণের সমর্থনেই।’

সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে সমস্ত সন্ত্রাসী, খুনিচক্র ও স্বাধীনতাবিরোধী চক্র তারা বসে নেই। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের ঘটনা ঘটিয়েও তারা ক্ষমতাকে ভোগ করতে পারেনি জনগণের কারণে, এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষোভ।’

তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গঠিত রাজনৈতিক দল (বিএনপি, জাতীয় পার্টি) কখনওই দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। ক্ষমতাকে তারা নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যবহার করে, জনগণ কিছু পায় না। আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল যেটি দেশের মাটি ও মানুষের মধ্যে থেকে দেশের মাটিতে জন্ম নিয়েছে। আমরা ক্ষমতায় এলেই দেশ উন্নতি হয়, দেশের মানুষের কল্যাণ হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে- আমরা তা প্রমাণ করেছি।’

নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, ‘অনেকে হয়তো ভুলে যান, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনে শুধুমাত্র ভোট চুরির অপরাধেই খালেদা জিয়াকে দেশের জনগণ অভ্যুত্থান ঘটিয়ে মাত্র দেড়মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, বাংলা ভাই ও জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। ৯১ সালেও জামায়াতের হাত ধরে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। ভোট চুরির কারণেই দেশের জনগণ ৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়াকে ভোট দেননি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের জন্য কাজ করে, দেশের উন্নতি হয়, দেশ এগিয়ে যায়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়- এটা আমরা প্রমাণ করেছি বলেই জনগণ বারবার নির্বাচনে আমাদের সমর্থন দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের একটি শ্রেণি আছে তাদের কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে জিয়া, এরশাদ এবং এরপরে খালেদা জিয়া ক্ষমতায় এসেছে। এদের মূল লক্ষ্যই ছিল- দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন ও সমাজে সংঘাত সৃষ্টি করা। এর মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার আমলে নির্বাচন কেমন ছিল? ১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা- নির্বাচন ঠান্ডা। ২০০১ সালে আওয়ামী লীগ ভোটে হারেনি, ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। আর খালেদা জিয়া এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে তালিকা করেছিল।’

বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের কারণেই দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই তত্ত্বাবধায়ক সরকারও খালেদা জিয়ার হাতেই তৈরি। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদকে খালেদা জিয়াই নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছিল। ৯ সিনিয়র জেনারেলকে ডিঙ্গিয়ে মঈন ইউ আহমদকে সেনাপ্রধানও করেছিলেন এই খালেদা জিয়া। এরা সবাই তার পছন্দের লোক ছিলেন। কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন দল গঠনের চেষ্টা করল। যাকে আমি গ্রামীণ মোবাইল ফোনের লাইসেন্স দিয়েছিলাম, সেই ড. মুহাম্মদ ইউনুস আর ডেইলি স্টারের সম্পাদককে (মাহফুজ আনাম) নিয়ে নতুন দল গঠনের চেষ্টা করা হলেও জনগণ তাতে সমর্থন দেয়নি।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকজন যিনি মারা গেছেন (ফেরদৌস আহমেদ কোরাইশি), তাকে নিয়ে কিছু বলতে চাই না, তাকে দিয়েও কিংস পার্টি গঠনের চেষ্টা করা হয়। কিন্তু সেখানেও জনগণ কোন সাড়া দেয়নি। ওই সরকার কিন্তু প্রথমেই আমাকে গ্রেফতার করে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, নানা শ্রেণি-পেশার মানুষসহ আন্তর্জাতিক চাপে ওই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। ওই সময়ের একটি শ্রেণির ধারণা ছিল, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কিন্তু দেশের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করে। এরপর একটার পর একটা নির্বাচনে জনগণের ভোট নিয়েই আমরা তাদের সেবা করে যাচ্ছি। যারা জনগণের কাছে ভোট চাইতে পারে না, যাদের তৃণমূলে সংগঠন নেই- তাদের কেন জনগণ ভোট দেবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলহত্যা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। দুঃখের বিষয় হলো- করোনাভাইরাসের কারণে আমরা এই সভা খুব লম্বা করতে পারছি না। আমরা আশা করি, একদিন এই করোনাভাইরাস চলে যাবে। আবার আমরা একসঙ্গে মিলিত হব। সব অনুষ্ঠানই আমরা স্বাভাবিক নিয়মে করতে পারব।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল নিল খুনি মোশতাক। মোশতাক যে চক্রান্ত করেছিল, তার সঙ্গে যারা ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। সে রাষ্ট্রপতি হয়েই সঙ্গে সঙ্গে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করল। তাই খুব স্বাভাবিকভাবে এটা প্রতীয়মান হয় যে ষড়যন্ত্রের সঙ্গে মোশতাকের একেবারে ডানহাতই ছিল জিয়াউর রহমান। তারা শুধু ষড়যন্ত্রের সঙ্গেই ছিল না, খুনিদের দায়মুক্তি দেয়া এবং দেশকে মুক্তিযুদ্ধের চেতনার ভিন্নপথে নিয়ে যাওয়া শুরু করল।’

শেখ হাসিনা বলেন, ‘২ নভেম্বর রাতে কেন্দ্রীয় কারাগারে খুনিদের প্রবেশ। কারাগার সবসময়ই সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই লকআপ হয়। এরপর কেউ আর প্রবেশ করতে পারে না। সেইদিন গভীর রাতে ১৫ আগস্টের খুনিরা যখন কারাগারে প্রবেশ করার জন্য হাজির হলো। তখন কারাগারের দায়িত্বপ্রাপ্তরা তাদের বাধা দিয়েছিল। সেই সময় অজ্ঞাতস্থান থেকে টেলিফোন যায়। বলা হয় ‘না তাদেরকে প্রবেশ করতে দেয়া হোক। কারণ তারা নেতাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে।’ কিন্তু সেইসঙ্গে তারা আবার অস্ত্র নিয়ে যাবে। সেখানেও তারা বাধা দিয়েছিল। কিন্তু সেই বাধাটাও তাদেরকে বিরত করা হলো। বলা হলো- তারা যেভাবে যেতে চাই, সেইভাবে যেতে দেয়া হউক। অন্যসকলকে সরিয়ে দিয়ে এই ৪ নেতাকে একটা সেলে নিয়ে আসা হয়। সেখানেই তাদের নির্মমভাবে গুলি করা হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের ঘটনাকে যারা একদিন একটা পারিবারিক ঘটনা বলে অপপ্রচার চালাতে চেষ্টা করেছিল। তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় ৩ নভেম্বর হত্যাকাণ্ডে। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারেনি। স্বাধীন বাংলাদেশটা যারা স্বীকার করেনি, স্বাধীন বাংলাদেশটা যারা চায়নি তাদের দোসরাই ছিল এই হত্যাকাণ্ডের মূলহোতা।’

তিনি বলেন, ‘এরপর মোশতাকও ক্ষমতায় থাকতে পারেনি। কারণ যারা বেঈমানি করে, মীরজাফর হয়। মীরজাফর একটা গালি হয়ে গিয়েছিল, কারণ সে সিরাজউদ্দোলার সঙ্গে বেঈমানি করেছিল। মোশতাক আরেকজন, যে বেঈমানি করে বঙ্গবন্ধুকে হত্যা, ৩ নভেম্বর কারাগারে হত্যা করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মোশতাকের পতনের পরে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে একদিকে সেনাপ্রধান, অপরদিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। যেটা সেনাআইনেও নেই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী বিচার বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে সাজাপ্রাপ্ত ও বন্দিদের মুক্ত করে দেয়। সাতখুনের আসামিকেও মুক্ত করে এনে রাজনীতি করার সুযোগ করে দেয়। এভাবে খুনিদের মুক্ত করে দিয়ে রাজনীতি ও নেতা বানানোর প্রচেষ্টা করেছিল। অন্যদিকে সত্যিকারের রাজনৈতিক ও ত্যাগী নেতাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। জিয়া সেইসময় বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল উল্লেখ করে অনেকই তার সঙ্গে চলে গিয়েছিল। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। কিন্তু একবারও তারা কি ভেবে দেখেছে, যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। সেই গণতন্ত্র, গণতন্ত্র হয় না। কতগুলো দল করতে দিয়েই সেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হয় না। তাই যদি হতো এই দেশ অনেক উন্নতি করতে পারত। মানুষের কাছে জবাবদিহি থাকতে পারত। মানুষের সমর্থন আদায় করতে পারত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করেছিলাম, করোনাভাইরাস মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু এখন আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ। ইতোমধ্যে ইংল্যান্ডে লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। আমেরিকায় দেখা দিয়েছে। যেখানে যেখানে শীত পড়ছে, সেখানে আবার দেখা দিচ্ছে। তাই আমি আমাদের দেশের মানুষকে আগে থেকেই সর্তক করছি। যে শীতকাল আমাদের সামনে আসছে। তাই এখন থেকেই সাবধানে থাকতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করা, নিজেদেরকে সুরক্ষিত করা। নিয়ম মেনে চলতে হবে।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ