1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

রায়হান হত্যা মামলা: করোনায় আক্রান্ত পিবিআইয়ের ৫ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

সিলেট মহানগরের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলামসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম জানান, শনাক্তদের মধ্যে চারজন ইন্সপেক্টর আর একজন কনস্টেবল রয়েছেন। এদিকে, রিমান্ডে থাকা বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক-ই এলাহী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পিবিআই পুলিশ সুপার (এসপি) খালেদ উজ জামান জানান, শনিবার আশেক-ই এলাহিকে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার বুকে ব্যথা শুরু হয়। পরে থাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। একইসঙ্গে তার উচ্চ রক্তচাপও ধরা পড়ে।

বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন জানিয়ে পিবিআইয়ের এ কর্মকর্তা আরো বলেন, এখনো তারা শারীরিক অবস্থা খারাপ। তার রক্তচাপ এখনো বাড়তিই আছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রবিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। পরে ওই ফাঁড়ি ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ