1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মা হলেন অমৃতা রাও

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

মা হলেন অমৃতা রাও। রোববার রাতে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। অমৃতা এবং তাঁর সন্তান দুজনেই ভাল আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার। সন্তানের জন্মের পর অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন অমৃতা রাওয়ের স্বামী আর জে আনমোল।

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অমৃতা রাও। বিয়ের প্রায় ৭ বছর পর মা হলেন অমৃতা। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে সেই খবর প্রকাশ্যে আনেননি অমৃতা। গত মাসের শেষ দিকে স্বামী আনমোলের সঙ্গে মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা যায় অমৃতাকে। এরপরই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। অমৃতার মা হওয়ার খবর অনুরাগীরা শুভেচ্ছা জানান তাঁকে।

কোঙ্কনি পরিবারের মেয়ে অমৃতা ইস্ক ভিস্ক, ম্যায় হু না, বিবাহ-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খান, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। যদিও আর জে আনমোলের সঙ্গে সংসার পাতানোর পর সেভাবে তাঁকে আর অভিনয় জগতে দেখা যায়নি। বিবাহ-র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা। ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ঠাকরে ছবিতে শেষ দেখা যায় তাঁকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ