1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

ঢাকায় আসছেন এরদোগান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

করোনা পরিস্থিতির উন্নতির হলে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মতি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এছাড়া নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেয়ার অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চতুর্থ দফায় দেশটির পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন-৯৫ মাস্ক, গাউন, কাভারঅল; ২০টি করে ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনা সামগ্রী দেয়া হয় বাংলাদেশকে।

এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ