1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

স্কুল বাস সার্ভিসে নারী চালক সম্পৃক্ত করা জরুরি: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক সম্পৃক্ত করা জরুরি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ‘বিআরটিসির’ উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দেশে নারী গাড়ীচালকের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি।

বিআরটিসিকে লাভজনক করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব। সরকার বিআরটিসিকে একটি জনবান্ধব ও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক চেষ্টায় বিআরটিসি অবশ্যই লাভের ধারায় ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়। তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে।

‘সরকার নাকি বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়’ বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে। সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকাও তাদের উপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে।

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ