1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৭ Time View

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভূক্ত করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সামাজিক এই ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এরজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে।

এরপরেও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরো সুসংহত হয়েছে। তার প্রয়োগও আরো সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে-যোগ করেন শিক্ষামন্ত্রী।

যেভাবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় ‘সামাজিক ব্যাধি’ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা ডা. দীপু মনির।

এর আগে সদর উপজেলার অডিটরিয়াম ভবনে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর এবং ৫ নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। সেখানে তিনি যোগ দেন।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ইভিএমের মাধ্যমে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ