1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আগাথা ক্রিস্টির গল্প থেকে আসছে বিশাল ভরদ্বাজের সিনেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৫ Time View

মকবুল, ওমকারা ও হায়দার- উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অবলম্বনে নির্মিত হয়েছিল বিশাল ভরদ্বাজের এ তিন ছবি। দর্শক ও সমালোচকদের দারুণ সমাদরও মেলে। সেই নির্মাতার হাত ধরে বলিউডে নতুন করে আসছে আগাথা ক্রিস্টির গল্প।

ভ্যারাইটি ডটকম জানায়, বিখ্যাত লেখিকার রহস্য গল্প থেকে বেশ কয়েকটি সিনেমা বানাবেন বিশাল। যার প্রথমটির শুটিং শুরু হবে ২০২১ সালে।

এ ছবির মাধ্যমে নতুন একজন কম বয়সী নায়িকার আবির্ভাব হবে। সে কি-না সঙ্গীদের নিয়ে একটি খুনের রহস্য ভেদ করবে। তবে ক্রিস্টির কোন উপন্যাস অবলম্বনে সিনেমাটি হবে জানা যায়নি। বর্তমানে অভিনয়শিল্পী বাছাই চলছে।

এই ছবির মূল দুই চরিত্রকেই পরবর্তীতে আরও হত্যা রহস্য উদ্‌ঘাটনে দেখা যাবে পর্দায়।

ইংরেজি ও অন্যান্য ভাষায় অনূদিত আগাথা ক্রিস্টির বই সারা বিশ্বে ২০০ কোটির বেশি বিক্রি হয়েছে। একটি কোম্পানি তার লেখালেখি ও মিডিয়া স্বত্ব ব্যবস্থাপনায় নিয়োজিত আছে। আগাথা ক্রিস্টি লিমিটেড (এসিএল) নামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে বিশাল ভরদ্বাজের সিনেমা সম্পর্কিত চুক্তিও হয়েছে। বিষয়টিকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।

এর আগেও ভারতে ক্রিস্টির গল্প থেকে সিনেমা হয়েছে। যেমন; চুপি চুপি আসে (বাংলা, ১৯৬০), দ্বন্দ্ব (হিন্দি, ১৯৭৩), গুমনাম (হিন্দি, ১৯৬৫), নদু ইরাভিল (তামিল, ১৯৭০), আদুথাথি (২০১১, তালিম) ও আতাগারা (কন্নড়, ২০১৫) ও শুভ মহরত (বাংলা, ২০০৩)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ