1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত মঙ্গলবার কলকাতার বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ৮৫ বছর বয়সী এ অভিনেতাকে।

বুধবার করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসার পর থেকে তার চিকিৎসায় দ্রুত সাড়া মিলছে বলে হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে।

চিকিৎসকদের বরাতে বেল ভিউ ক্লিনিকের বিপণন ব্যবস্থাপক তুষার অনন্য বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি ঘটেছে। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর থেকেই তার চিকিৎসায় দ্রুত সাড়া মিলছে।’

সৌমিত্র চট্টোপাধ্যায় এখন পরিচিতজনদের চিনতে পারছেন, কথা বললে সাড়াও দিতে পারছেন বলে জানান তুষার অনন্য।

তবে সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সার ফিরে আসায় তা নিয়ে চিকিৎসকদের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কিডনি, যকৃৎসহ অঙ্গপ্রত্যঙ্গ সচল থাকলেও সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য নিয়েও চিকিৎসকরা এখনো নির্ভার হতে পারেননি।

সত্যজিত রায়ের অপু ও ফেলুদা চরিত্রের রূপায়ন করে চলচ্চিত্র সমালোচকদের মনে স্থায়ী আসন নিয়ে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনেকে তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ