1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঢাবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও নকল সিল প্রস্তুতকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের নকল সিল প্রস্তুত করা জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রেফতার কথা জানায় সিআইডি।

সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ অক্টোবর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামান মোঃ সালাম, রুমিনা আক্তার ও মোঃ মাহমুদুল হাসান সোহগকে গ্রেফতার করে সিআইডির ঢাকা পূর্ব এর ৭ নং টিম।

সিআইডি জানায় কামরুজ্জামান মোঃ সালাম ও তার স্ত্রী রুমিনা আক্তার রাজধানীর ইন্দিরা রোডে হোমোসেপিয়েন্স নামক এক কোচিং সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল তৈরি করে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬টি জাল সনদ ও ০৬ টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল উদ্ধার করা হয়।

কামরুজ্জামান ও রুবিনার দেয়া তথ্যমতে ডেমরার সাকসেস কোচিং সেন্টার থেকে মাহমুদুল হাসান সোহাগকে আটক করা হয়। এসময় সোহাগের নিকট হতে ২১টি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সনদ ও ০৩টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজধানীর শেরে বাংলা থানায় ৪ অক্টোবর (রোববার) একটি মামলা দায়ের করা হয়। সেইসাথে তাদের দেয়া তথ্যমতে অন্যান্য আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে বলে জানায় সিআইডি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ