1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সঞ্জয় দত্তের ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৯৬ Time View

ফুসফুস ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রিয় তারকার এই দুঃসংবাদ জানার পর ভেঙে পড়েন তার ভক্ত ও অনুরাগীরা। এরই মধ্যে সঞ্জয়ের কেমো থেরাপি শুরু হয়েছে।

সঞ্জয় দত্তের শারীরিক উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। বয়স ৬১ বছর হলেও তার সুঠাম দেহে বার্ধক্য বাসা বাঁধতে পারেনি। এদিকে সঞ্জয় দত্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যে ছবিতে অচেনা এক সঞ্জয় ক্যামেরাবন্দি হয়েছেন। এতে দেখা যায়—সঞ্জয়ের পরনে আকাশী রঙের টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট। সুঠাম দেহের সঞ্জয়ের স্বাস্থ্য অনেকটা ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি দেখে তার ভক্তরা প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন। অন্যদিকে মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সঞ্জয় দত্তের বর্তমান শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মুম্বাই এয়ারপোর্ট স্ত্রী মান্যতার সঙ্গে দেখা যায় সঞ্জয়কে। এরপর গুঞ্জন ওঠে, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই ‘খলনায়ক’। কিন্তু পরে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্টে নয়, দুবাইতে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি দুবাই থেকে মুম্বাই ফিরেছেন সঞ্জয় দত্ত। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর এক ভক্তের অনুরোধে ভাইরাল হওয়া ছবিটি তোলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ