1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

দুবাইতে সন্তানদের রেখেই তড়িঘড়ি মুম্বাইতে ফিরলেন সঞ্জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬০ Time View

​দুবাই থেকে মুম্বাইতে ফিরে এলেন সঞ্জয় দত্ত। স্ত্রী, সন্তানদের সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটানোর পর এবার ফের মুম্বাইতে চিকিতসার জন্য ফিরে এলেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি স্ত্রী মান্যতার সঙ্গে দুবাইতে উড়ে যান সঞ্জয়। শাহরান ও ইকরা, দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্যই দুবাইতে উড়ে গিয়েছিলেন সঞ্জয়।

দুবাইতে কয়েকদিন থাকার মাঝে আচমকাই খবর পাওয়া যায়, ৩০ সেপ্টেম্বর ফের মুম্বাইতে ফিরবেন মুন্নাভাই। কেমোথেরাপির জন্য শিগগিরই তাকে ফের শহরে ফিরে আসতে হবে বলে জানা যায়। যদিও সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দত্ত পরিবারকে। তবে দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর পর মুম্বাইতে ফিরে তৃতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে অভিনেতার। পরিকল্পনা অনুযায়ী তাই ৩০ সেপ্টেম্বরই মুম্বাইতে ফেরেন অভিনেতা।

ক্যানসারের চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ার কথা থাকলেও, বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাইতেই থাকছেন। বেশ কয়েকটি সিনেমার শ্যুটিং বাকি রয়েছে তার। সেই কারণে এই মুহূ্র্তে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন না বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ক্যানসারের চিকিতসার জন্য আমেরিকায় থাকার ৫ বছরের চিকিৎসা ভিসা রয়েছে সঞ্জয়ের। তা সত্ত্বেও তিনি এই মুূহূর্তে আমেরিকায় যাচ্ছেন না বলেই খবর। চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও যাওয়ার কথা ছিল সঞ্জয়ের। সেখানে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন অভিনেতা।

সম্প্রতি মুক্তি পায় পরিচালক মহেশ ভাটের সিনেমা সড়ক টু। এই সিনেমার অন্যতম মূল চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুরের সঙ্গে সড়ক টু-তে স্ক্রিন শেয়ার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ