1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান চেমন আরা তৈয়ব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ Time View

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।

‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম গত ১৬ মে মারা যান।

নিয়োগ অবৈতনিক উল্লেখ করে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও নিজে পদত্যাগ করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ