1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কাল রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ Time View

আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে দেশে আসতে আগ্রহী প্রবাসীদের আনতে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।

এর আগে বিমানের ওয়েবসাইটে জানানো হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

বিমানের রিয়াদ অফিস থেকে কেবল রেজিস্ট্রারকৃত যাত্রীরা মূল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ