1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

জাতির পিতার সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মোমেন। পরে সকলে জাতির পিতার সমাধিস্থল পরিদর্শন করেন। জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্মশতবার্ষিকী সেল কর্তৃক আয়োজিত এ শ্রদ্ধা নিবেদনের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সকালে ঢাকা থেকে বাসযোগে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ