1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

তাজিয়া স্থগিত করায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ ডিএসসিসি মেয়রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

করোনা পরিস্থিতির কারণে এবছর পবিত্র আশুরার দিনে কারবালা ময়দানের শোকাবহ ঘটনা স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের শোকের মিছিল বা তাজিয়া স্থগিত করায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ। তাই ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে শিয়া মুসলিম সম্প্রদায় এবছর তাজিয়া না করার যে সিদ্ধান্ত নিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ সত্ত্বা হিসেবে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ প্রদর্শনের বৃহত্তম পরিচায়ক এবং জনগণ তথা দেশের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আচরণের বহিঃপ্রকাশ। সেজন্য আমি শিয়া মুসলিম সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পবিত্র আশুরা স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায় যে তাজিয়া আয়োজন করে থাকে তা ধর্মীয় ও সামাজিক পটভূমিতে অত্যন্ত তাৎপর্যবাহী উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের শুদ্ধতম মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর অত্যন্ত স্নেহের দৌহিত্র ছিলেন হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসেইন (রা.)। অথচ হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার রক্তাক্ত ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্মমভাবে হত্যা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও অনুসারীদের। সেদিন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তারা শাহাদত বরণ করেছিলেন। তাই সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ।

আগামী ৮, ৯ ও ১০ মহররম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়াগুলোতে সীমিত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান পালন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাপস বলেন, শিয়া মুসলিম সম্প্রদায় এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পবিত্র আশুরা পালন করতে যাচ্ছে। তাই শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের সীমিত পরিসর এই আয়োজনেও অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে নিশ্চয়ই আগামীতে আবারো যথাযথ ধর্মীয় মর্যাদায ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আপনারা তাজিয়া আয়োজন করতে পারবেন। সামগ্রিক কল্যাণে সাময়িক এই ত্যাগ স্বীকার দেশ ও জনগণের জন্য মঙ্গলময় হবে বলেই আমি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ