1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ওরিয়ন গ্রুপের সঙ্গে পিডিবি’র চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ১৪৩ Time View

ওরিয়ন গ্রুপের সঙ্গে ৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার বিকেল ৪টায় বিদ্যুৎ ভবনে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আমদানি নির্ভর কয়লাভিত্তিক এ ৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে মুন্সিগঞ্জের মাওয়ায় ৫২২ মেগাওয়াট, চট্টগ্রামে ২৮২ মেগাওয়াট এবং খুলনায় ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

চুক্তিতে ওরিয়ন গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং পিডিবি’র পক্ষে কোম্পানির সচিব আজিজুল ইসলাম স্বাক্ষর করেন।

মাওয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪.০১ টাকা দরে প্রতি ইউনিট এবং অপর দুটি কেন্দ্র থেকে ৩.৭৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মুনসুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ