1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গ্রামীণফোনে কর্মী ছাঁটাইয়ের তথ্য চেয়ে বিটিআরসির চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১২
  • ১২৪ Time View

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে কত কর্মী ছাঁটাই করা হয়েছে তা আগামী বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সেই সঙ্গে আগামীতে আরো কত লোক ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাও জানাতে বলেছে কমিশন।

গ্রামীণফোনে কর্মী ছাঁটাইয়ের ওপর কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। বিশেষ করে গ্রামীণফোনের কর্মী ছাঁটাইয়ের অন্যতম টার্গেট অন্তঃসত্ত্বা নারীরা এমন তথ্য তুলে ধরা হয় এসব প্রতিবেদনে। এরই প্রেক্ষাপটে বিটিআরসি গ্রামীণকে ওই চিঠি দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের বিদ্যমান টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইল ফোন অপারেটরের এ ধরনের পদক্ষেপের ব্যাপারে বিটিআরসি জানার অধিকার রয়েছে। সেই মোতাবেক বিটিআরসি এ চিঠি দেয়।

সূত্র জানায় চিঠিতে গ্রামীণফোনের বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ দেশের টেলিযোগাযোগ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, যদিও মোবাইল খাতের উন্নয়নে ফোন কোম্পানিগুলো অবদান রাখছে। তবু এই মোবাইল ফোন কোম্পানিতে চাকরির কোনো নিরাপত্তা নেই।

এদিকে, ব্যাপকহারে লোকবল ছাঁটাইয়ের ঘটনা গ্রামীণফোনের ভাবমূর্তির নষ্ট করছে বলে মনে করছেন স্বয়ং গ্রামীণফোনের কর্মীরা।

ব্যয় সংকোচনের কথা বলে দেশের অপারেটর গ্রামীণফোনে চলছে বৃহৎ ছাঁটাই। এর অংশ হিসেবে এরই মধ্যে গ্রামীণফোনে ছাঁটাই শুরু হয়েছে। তবে এর অন্যতম টার্গেট প্রতিষ্ঠানের নারী কর্মীরা। বিশেষ করে যারা অন্ত‍ঃসত্ত্বা কিংবা শারীরিকভাবে কিছুটা অসুস্থ।

এক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে। ‘কথিত চাকরি রক্ষার পরীক্ষা’র নামেই গ্রামীণফোন কর্মী ছাটাই প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য গ্রামীণফোনে বর্তমানে প্রায় ৪৮০০ লোকবল রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ