1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় টেকনাফ থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। এ ছাড়া পুলিশের আরো ৮ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কক্সবাজার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।

এর আগে মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণ করতে পুলিশি হেফাজতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ সকালে চট্টগ্রামের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি প্রদীপকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে আজ দুপুর পর্যন্ত পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দেননি।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভুক্ত হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার র‌্যাবকে দেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ