1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪০ Time View

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শের আলী (৩০) নামে ১২ মামলা এক আসামি নিহত হয়েছে।
র‌্যাবের দাবি, শের আলীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা।
নিহত শের আলী (বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল এলাকার বাসিন্দা।
র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বলেন, রাতে সরল ব্রিজের কাছে একদল জলদস্যু ডাকাতির জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে র‌্যাবের টহল দল ওই পথে যাওয়ার সময় জলদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। দুপক্ষের গোলাগুলির পর জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ শের আলীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিজস্ব দল তৈরি করে সাগরে ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত শের আলী। জেলে অপহরণ, ট্রলার ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ