1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে লন্ডন রুটে ফ্লাইট চালবে নিয়মিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৯ Time View

করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটের ফ্লাইট শুরু করলে। ১৮৭ জন যাত্রী নিয়ে আজ রবিবার (২১ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি ঢাকা ত্যাগ করে। তবে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ঢাকা-লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট চলবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ রবিবার (২১ জুন) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট বিজি ০০১ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাঙচিল) ১৮৭ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ঢাকা-লন্ডন ঢাকা রুটে আপাতত সপ্তাহে একদিন প্রতি রবিবার বিমান ফ্লাইট পরিচালনা করবে।

এতে আরো বলা হয়, বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকেকে ট্রাভেল হাইজিন কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত বিধি মোতাবেক যাত্রীদের আসন বন্টন, ফ্লাইটে যাত্রী সেবায় নিয়োজিত কেবিন ক্রুদের অবশ্য পালনীয় স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ, আইকাও এর নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এয়ারক্রাফট জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনের মাধ্যমে যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মোতাবেক নিরাপদ পরিবেশ বজায় রেখে বিমান শিডিউল ফ্লাইটের যাত্রা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ