1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল ঢাকার ৪ কলেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪০ Time View

রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা অনুসরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর মঙ্গলবার (২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডকে অবহিত করতে হবে।

গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের ভিত্তিতে সারা দেশে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো হলেও এই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ