1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

‘করোনার ক্ষতি থেকে উত্তরণে কাজ করছে পল্লী উন্নয়ন বিভাগ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৫ Time View

করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা  প্রণয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

করোনা ভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের  ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণে করণীয় নির্ধারণ এবং কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় নভেল করোনাভাইরাস এর মহামারিজনিত কারণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কি পরিমান ক্ষতি হয়েছে, এই ক্ষতি কি ভাবে কাটিয়ে ওঠা যায়, দারিদ্র্য বিমোচনে আগামীতে কিভাবে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখা যায়, এসকল বিষয়ে দপ্তর সংস্থার প্রধানগণ মতামত প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সরাসরি অবদান রাখছে। এই দুর্যোগে আমাদের আরও সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সর্বাত্বকভাবে কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়। 

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসাবে গণ-পরিবহন, অন্যান্য যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকা লক ডাউন হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের আরও কিছু এলাকা লক ডাউনের আওতায় আসতে পারে। 

এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও ঔষধ ব্যতীত অন্যান্য মালামাল বিপণন বন্ধ রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে সদস্যগণ ঋণ নিয়ে বিভিন্ন কাজে বিনিয়োগ করলেও বর্তমানে পণ্য উৎপাদনে নিয়োজিত সদস্যগণ কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিপণন করতে না পারায় সুফল পাচ্ছে না। ফলে, উপকারভোগী সদস্যদের একদিকে যেমন পূর্বের ঋণ পরিশোধের সক্ষমতা নেই, অন্যদিকে পিডিবিএফ এর অপর্যাপ্ত ঋণ তহবিলের কারণে নতুন করে এসকল উপকারভোগীদের পুনরায় ঋণ প্রদান করা সম্ভব হবে না। এ বিভাগের আওতায় প্রায় দেড় কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সরাসরিভাবে জড়িত।

সভায় উপস্থিত  ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, অতিরিক্ত সচিব মোঃ আফজাল হোসেন, পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আমিনুল ইসলাম, এসএফডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ এইচ এম আব্দুল্লাহ  সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ