1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনার মধ্যে ভারত থেকে রেলে পণ্য পরিবহন শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪ Time View

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ভারত থেকে প্রথম পণ্যবাহী ট্রেন শনিবার বাংলাদেশে এসেছে। 

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ট্রেনে পণ্য হিসেবে পেঁয়াজ এসেছে। শনিবার গেদে-দর্শনা ইন্টার এক্সচেঞ্জ পয়েন্টে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে পণ্যবাহী ট্রেনটি বুঝিয়ে দেয়। সেখানে কাস্টম ছাড়পত্রের ৪২টি ওয়াগন সম্বলিত সেই ট্রেনটি আনলোডিংয়ের জন্য সুবিধাজনক রেল টার্মিনালে নিয়ে যাওয়ার কথা। এ ধরনের আরো কয়েকটি ট্রেন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এ ট্রেনগুলো গেদে-দর্শনা, পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) ও রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) রেল রুটে আসবে। 

ভারতীয় হাইকমিশন জানায়, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যও ব্যহত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বিদ্যমান রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ