1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

এবার করোনার উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ গণমাধ্যমকে জানান।

করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, গত ৮ মে রাত ৮টা ৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ