1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিসিএসআইআর বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার দেবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪০ Time View

হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত ও বিনা মূল্যে বিতরণের কর্মসূচি নিতে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিএসআইআর প্রস্তুত করছে হ্যান্ড স্যানিটাইজার।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআর কনফারেন্স কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সভায় এসব কথা জানানো হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

ইয়াফেস ওসমান বলেন, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহাটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, বিসিএসআইআরের সব ইউনিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটে একসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের কাজ করবে। জাতির এ দুর্যোগের সময় বিসিএসআইআরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।

সভায় বলা হয়, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যালয়ে মন্ত্রী ইয়াফেস ওসমান ক্যাম্পিংয়ের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করবেন।

সভায় বিসিএসআইআরের সদস্য, সচিব, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ