1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রাজধানীতে রিহ্যাব সামার ফেয়ার শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুন, ২০১২
  • ১৩৭ Time View

রাজধানীতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ৪দিন ব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০১২ শুরু হয়েছে। চলবে ১৭ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ মেলার উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী এনামুল হক। সম্মানিত অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেন।

মেলায় দর্শনার্থী হিসেবে একজন প্রবেশ করতে ৫০ টাকা আর একাধিক ব্যক্তি প্রবেশে ১০০ টাকা দিয়ে টিকেট নিতে হবে।

এবারের মেলায় ১৬৬ টি স্টল রয়েছে। এর মধ্যে ১৬১ রিয়েল এস্টেট কোম্পানি, ৫টি বিল্পিং ম্যাটেরিয়াল প্রতিষ্টান। মেলায় ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডসহ ১৫টি প্রতিষ্ঠান কো – স্পন্সর রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহিম খান, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক, কো-চেয়ারম্যান মো.জহির আহমেদ, রিহ্যাব সামার ফেয়ার ২০১২ এর আহবায়ক সাঈদ নজরুল ইসলাম বিদ্যুৎ, প্রেস, মিডিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম আনিসুজ্জামান ভুইয়া রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ