1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান শেষ করতে হবে সকাল ১১টায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের উদ্দেশ্যে ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে সকাল এগারোটার মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের নিরাপত্তা উপ-কমিটি বৈঠক শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব অনুষ্ঠান, সকাল ১১টার মধ্যে শেষ করার অনুরোধ করা হবে এবং এই বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাব।

তিনি বলেন, এটা জাতীয় শিশু দিবস। শিশুদের অনুষ্ঠান ও যা কিছু হয় শুধু ঢাকা শহরে ১১টার মধ্যে শেষ করতে হবে। শুধু ঢাকা শহরে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল ১১টার মধ্যে শেষ করতে হবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিশু দিবসের অনুষ্ঠান। অন্যান্য শহরে স্বাভাবিকভাবেই চলবে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিটি ইভেন্টে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম সব সময় প্রস্তুত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ঢাকার বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে এবং সেখানেও জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ