1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ডিবি পরিচয়ে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেপ্তার ছয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

রাজধানী ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গতকাল মঙ্গলবার রাতে তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকায় তাদের আটক করা হয়।

র‌্যাব-১ বলছে, তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হাতকড়া ও পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সালাউদ্দিন বলেন, ডিবি পরিচয়ে ডাকাতির সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক করার সময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন ভুয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাকার উত্তরায় র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ