1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আসা হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ Time View

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়ে চলায় চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসা হবে। তবে পরিস্থিতির কারণে তাদের একটু ধৈর্য ধরতে হবে।

শুক্রবার গণমাধ্যমকে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ফেরত আসা শিক্ষার্থীদের আগের মতো ১৪ দিন কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দুই মন্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় এসব কথা বলেন। বর্তমানে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা ৩২০ শিক্ষার্থীকে আগামীকাল বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, অনেক লোক মারা যাচ্ছে, তাই কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য সুখবর হলো আমাদের দেশ এখনো নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি। আরো কিছু বাঙালি সেখানে আছে, তারা যদি আসতে চায়, নিয়ে আসা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরতে হবে। মাথায় রাখতে হবে আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। তবে সহসাই তাদের নিয়ে আসা হবে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক বলেন, পরবর্তীতে চীন থেকে কাউকে আনা হলে আগের মতো তাদের কেউ ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ